পাবনার চাটমোহরে দু’টি নিষিদ্ধ সোঁতিবাঁধ উচ্ছেদ করলো প্রশাসন

পাবনার চাটমোহরে দু’টি নিষিদ্ধ সোঁতিবাঁধ উচ্ছেদ করলো প্রশাসন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলের কিনু সরকারের ডোবায় অভিযান চালানো হয়। এসময় দু’টি সোঁতিবাঁধ উচ্ছেদ করা হয়েছে।

খলিশাগাড়ি বিলের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বিলের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ এবং অভিযুক্ত একব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানিয়েছেন, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189636