গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ সোমবার (২ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট সংলগ্ন কামরাঙ্গার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে মো. এনামুল হক (৪০) ঘটনাস্থলে নিহত হন এবং একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২) গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানের চালক আব্দুল আব্দুল হামিদ (৪১) আহত হয়ে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189630