বগুড়ার দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে ৫ মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে মাদকসহ ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করে মেয়াদি কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ডিএনসি সূত্র জানায়, আজ সোমবার (২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার নাগর নদীর ব্রিজের নিচে ও চকসুখানগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নাহিদ হোসেন (৪০), রবিউল ইসলাম (৪০), তারেক ফকির (৩৯) ও গোলাপ প্রামানিক (৫০)। এদের মধ্যে আসামি নাহিদকে এক মাস এবং রবিউল, তারেক ও গোলাপকে ২০দিন করে কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, একইদিন বিকেল ৫ টার দিকে সারিয়াকান্দি উপজেলার বাগবেড় এলাকা থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ওয়াসিম (৩২) নামে আরো এক যুবককে গ্রেফতার ২ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যান আদালত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189620