ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় ১০০ পিস ইয়াবাসহ মো. বিপ্লব রহমান (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বালিয়াড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াড়ী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189616