কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা (নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাককে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাককে আজ সোমবার (২ নভেম্বর) কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189615