ইয়াবা ও হেরোইনসহ বগুড়ায় ৪ জন গ্রেফতার 

ইয়াবা ও হেরোইনসহ বগুড়ায় ৪ জন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকা থেকে ১শ’ পিস ট্যাপেন্টাডল ও ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ গ্রাম হেরোইন ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত পোনে ১০ টার দিকে এসআরবি-১২-বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি সূত্র জানায়,গ্রেফতারকৃত আসামিরা হলো, মহানগরের ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত শামসুল হকের ছেলে আশিক শেখ (৪৮), চকসুত্রাপুর হাড্ডিপট্টি মৃত কছিমুদ্দিনের ছেলে শামছুল (৩০), লতিফপুর দক্ষিণপাড়ার আবু তাহেরের ছেলে শুভ রহমান (২০) ও চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার আতিকুলের ছেলে মোঃ বিদ্যুৎ (২০)।

জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189605