কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাব্বির হোসেন ওরফে সাহিদ(২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই এলাকার এরশাদুলের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189585