ঠাকুরগাাঁওয়ে ভূমিসেবা কেন্দ্রে এক উদ্যোক্তার জরিমানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন ভূমি সেবা কেন্দ্রে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মাহাবুব নামে এক উদ্যোক্তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১ নভেম্বর) সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের পাশে ভূমি সেবা কেন্দ্রে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক এই অর্থদণ্ডাদেশ দেন।
অভিযানের সময় ওই কেন্দ্র সেবা সম্পর্কিত মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন ভূমি সেবা কেন্দ্রে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189495