পঞ্চগড়ের বোদায় ‘মানবতার দেয়াল’ থেকে পছন্দের শীতবস্ত্র নিতে পারবে হতদরিদ্ররা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: শীতের কষ্ট থেকে হতদরিদ্র ও শীতার্ত মানুষের সুরক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। স্বেচ্ছাসেবী সংগঠন আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ময়দানদিঘী বি.এল. উচ্চ বিদ্যালয়ের সামনে চালু হয়েছে ১৫ দিনব্যাপী মানবতার দেয়াল। এখানে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে শীতের কাপড় সংগ্রহ করতে পারছেন।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়দানদিঘী বি.এল. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান শাহিন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. আনারুল ইসলাম ও প্রতাপ ঘোষ।
এছাড়া উপস্থিত ছিলেন- আত্মার বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মতিন ইসলাম মতিন, সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189488