ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদিত এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189481