গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় নিহত ১

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় নিহত ১

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় আজ রোববার (১ নভেম্বর) শান্তাহার থেকে ছেড়ে আসা ২১ পদ্মরাগ আপ ট্রেনের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মৃত আব্দুর রাজ্জাক ও জয়নব বেওয়া দম্পত্তির ছেলে।

গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ২১নং পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা ১নং রেল গেটের কাছে পৌঁছায়। এসময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন। সে গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়া বড়বাড়ী কোমর নইয়ের অধিবাসী।

পুলিশ জানায়, মৃত আবু বক্কর সিদ্দিকের পকেটে কয়েক ব্যক্তির নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে পুলিশ চিরকুটে লেখা ও নামগুলো প্রকাশ করেনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189452