ঝিনাইদহে পানিতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে শ্রাবণ নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পাগলা কানাই এলাকার একটি ইট ভাটার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ জেলা শহরের ব্যবসায়ী সুমন হকের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে শ্রাবণ ও তার দুই বন্ধু মিলে পাগলা কানাই এলাকার একটি ইট ভাটার পুকুরে গোসল করতে নামে। পানিতে নেমে শ্রাবণ ডুব দিয়ে আর ওঠেনি। পরে তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টার পর শ্রাবণের মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, নিহত শ্রাবণ এ বছর ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189438