সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম নাহিদ মিয়া (২৬)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের সাউদের গাঁও (উদয়পুর) গ্রামের মৃত ইয়াকুব উল্লাহর ছেলে।

আজ রবিবার  সকাল ১০টায় লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাহিদ পেশায় ছিলেন সিএনজি চালক। বছরখানেক পূর্বে একটি সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে মাথায় জখমপ্রাপ্ত হন। এরপর থেকেই অস্বাভাবিক ছিল তার জীবন যাত্রা। এ অবস্থায় স্ত্রীও চলে যান তার পিত্রালয়ে। অনেকটা ভবঘুরে দিনযাপন করছিলেন নাহিদ। 

শনিবার রাত ৪টার দিকে তাকে বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে লাটিম গাছে গলায় গামছা পেছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। 

স্থানীয় লামাকাজি ইউনিয়ন পরিষদের মেম্বার শানুর হোসনে বলেন, সড়ক দূর্ঘটনায় তা মাথা ছিদ্র হয়ে গিয়েছিলো। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন ছিল সে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। 

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআাই মঞ্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে তিনি মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গাছের সাথে গামছা দিয়ে ফাঁস নেয়া অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189412