ক্যামেরাপারসন নেবে দৈনিক করতোয়া, আবেদন করবেন যেভাবে

ক্যামেরাপারসন নেবে দৈনিক করতোয়া, আবেদন করবেন যেভাবে

দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক করতোয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া বিভাগে ‘ক্যামেরাপারসন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

- প্রতিষ্ঠানের নাম: দৈনিক করতোয়া
- পদের নাম: ক্যামেরাপারসন (মাল্টিমিডিয়া)
- কর্মস্থল: বগুড়া
- বেতন: আলোচনা সাপেক্ষে
- আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬

আগ্রহী প্রার্থীকে ক্যামেরা পরিচালনায় পারদর্শী হতে হবে। গণমাধ্যমে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সময়মতো দায়িত্ব পালন, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। ভিডিও এডিটিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে ই-মেইলে আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected]

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189386