বগুড়য় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (৩১ অক্টোবর) বগুড়া মহানগরের ১০নং ও ১৪ নং ওয়ার্ডে পরিছন্নতা অভিযান চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, ফল ব্যবসায়ী শফিকুল ইসলাম আরফান, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লুলকা, সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. মাহবুব হাসান তুহিন, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189361