জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেফতার আলোচিত ফাইয়াজ
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। তিনি বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফাইয়াজের ফেসবুক একাউন্টে দেওয়া এক স্টোরিতে তার জিপিএ ৫ পাওয়ার তথ্য জানা যায়।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাইয়াজকে আসামি করা হয়। ওই বছরের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ছিল ১৭ বছর। ২৭ জুলাই তাকে আদালতে হাজির করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করেন। তবে পরদিন জন্মনিবন্ধন ও এসএসসি সনদ দেখিয়ে তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ দেওয়া হয়। পরে শিশু আদালত রিমান্ড বাতিল করে তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189352