সিরাজগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর জোনায়েদ হোসেন(১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জোনায়েদ ওই ভদ্রঘাট পশ্চিম খানপাড়া গ্রামের মৃদু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, গতকাল শুক্রবার দুপুরে চার বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।

সন্ধ্যার পর অভিযান সমাপ্ত করে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে আবারও তল্লাশি চালায় ডুবুরি দল। সকাল ১০টায় ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর  কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189310