এআরবির অভিযান : চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার ৬ কেজি হেরোইনসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) অভিযান চালিয়ে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ সহুবুল ইসলাম(৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আটক সহুবুল শিবগঞ্জের কলকলিয়া গ্রামের মৃত দোস মোহম্মদ হাজীর ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে এসআরবি।
এসআরবি জানায়, আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টায় গোপন সূত্রে খবর পাওয়া যায় যে সহবুল ইসলাম মাদকদ্রব্যের একটি চালান সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে নিজ বসতবাড়িতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে এসআরবি-৫’র রাজশাহী ক্যাম্পের একটি দল তার নিজ বাড়ি থেকে সহুবুলকে আটক করে।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ২টায় এসআরবি-৫ ব্যাটলিয়নের রাজশাহী ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189305