গুলশান ইয়ুথ ক্লাবে নবনির্মিত প্যাডেল কোর্ট, রিট্র্যাক্টেবল বাস্কেটবল ক্যানোপি ও সংস্কারকৃত বাস্কেটবল কমপ্লেক্সের উদ্বোধন

গুলশান ইয়ুথ ক্লাবে নবনির্মিত প্যাডেল কোর্ট, রিট্র্যাক্টেবল বাস্কেটবল ক্যানোপি ও সংস্কারকৃত বাস্কেটবল কমপ্লেক্সের উদ্বোধন

জনাব জাকারিয়া তাহের (সুমন), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য গত শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, সস্ত্রীক উপস্থিত থেকে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডাঃ ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল জনাব মেহেদী হাসান কে সাথে নিয়ে, রাজউকের আওতাধীন গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স এ গুলশান ইয়ুথ ক্লাব কতৃক তৈরীকৃত প্যাডেল কোর্ট, রিট্র্যাক্টেবল বাস্কেটবল ক্যানোপি এবং সংস্কারকৃত বাস্কেটবল কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এসময় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সহ সভাপতি জনাব ইফতেখার রহমান, যুগ্ম সম্পাদক এম. আমির আলী মোস্তফা ও মোঃ শরীফুল ইসলাম ভরসা,  এবং ট্রেজারার জনাব রেশাদ হোসেন খান সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাননীয় মন্ত্রী গুলশান ইয়ুথ ক্লাবের সার্বিক কর্মকাণ্ড এবং ক্রীড়ার প্রসারে ক্লাবের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গুলশান ইয়ুথ ক্লাব কর্তৃপক্ষ যেভাবে রাজউকের আওতাধীন গুলশান সেন্ট্রাল পার্ক এবং স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণ পরিচালনা ও ব্যবস্থাপনা করছে দেশের অন্যান্য স্থানেও এলাকায়ও এ ধরনের উদ্যোগ  নিলে খেলাধুলার পরিবেশ আরও প্রসারিত হবে । তিনি আরো বলেন  গুলশান ইয়ুথ ক্লাব এর এই উন্নয়নমূলক কার্যক্রম সকলের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে সামাজিক উন্নয়নে বৃহত্তর কমিউনিটির জন্য আরও উন্নত ও বৈচিত্র্যময় ক্রীড়া কার্যক্রমের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। দেশের প্রতিটি খেলার মাঠকে যদি আধুনিকায়ন করে বহুমুখী ক্রীড়া কার্যক্রমের উপযোগী করে গড়ে তোলা যায়, তাহলে তা একদিকে যেমন দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও সহায়ক হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ জীবনযাপন এবং সক্রিয় জীবনধারা গড়ে তোলায় গুলশান ইয়ুথ ক্লাবের অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।

উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী নিজেও কিছুক্ষণ খেলাধুলায় অংশ নেন এবং উপস্থিত সকলের সঙ্গে আনন্দঘন সময় উপভোগ করেন। অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন ক্লাবের সম্মানিত সভাপতি, সদস্য এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে। তাঁরা গুলশান ইয়ুথ ক্লাবের এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে স্বাগত জানান এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189300