ফাইনাল টাইব্রেকারে গেলে শিরোপা জিততো আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য পারফর্ম করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছিলেন তারা। এমি মার্তিনেস ও আর্জেন্টিনা অবশ্য শিরোপা জয়ের স্বাদ পাননি। স্পেনের কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এক সাক্ষাৎকারে এমি বলছেন, এবারের ফাইনাল টাইব্রেকারে গেলে ২০২২ সালের মতোই শিরোপা নিয়ে ঘরে ফিরত আর্জেন্টিনা।
২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন বাজপাখি এমি। এবারের বিশ্বকাপের ফাইনালটাও টাইব্রেকারে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল। তবে স্পেনের ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোল সেটা হতে দেয়নি। এমি বলছেন, ফাইনালটা টাইব্রেকারে গেলে আর্জেন্টিনাই জিততো, ম্যাচ টাইব্রেকারে গেলে আমরাই জয়ী হতাম। সবাই এমনটাই ভেবেছিল। এমনকি স্পেনের ফুটবলাররাও! তারা বলছিল, ম্যাচটা নির্ধারিত সময়েই জিততে হবে। টাইব্রেকারে কোনভাবেই যাওয়া যাবে না।
টাইব্রেকারে গেলে ২০২২ বিশ্বকাপের মতোই পেনাল্টি ঠেকিয়ে দলকে শিরোপা এনে দিতেন এমি, ‘আমি সেদিন খুবই আত্মবিশ্বাসী ছিলাম। আমার বিশ্বাস ছিল বল আমাকে বোকা বানাতে পারবে না। ম্যাচের পর স্পেনের একজন কিপারও আমাকে বলেছিল, ভাগ্যিস খেলা টাইব্রেকারে যায়নি!’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189284