এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৫২.১২ শতাংশ। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছেন, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189259