এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, তলানিতে বরিশাল

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, তলানিতে বরিশাল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাসের হার ৬১.৮০ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রামে গড় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। পাসের হারে তৃতীয় অবস্থানে ময়মনসিংহ। এ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা সিলেটে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

পঞ্চম অবস্থানে থাকা কুমিল্লায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ; ষষ্ঠ দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ; সপ্তম রাজশাহী ৪৫ দশমিক ০৬ শতাংশ। অষ্টম অবস্থানে থাকা যশোর বোর্ডে পাস করেছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। পাসের হারে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবার সবার নিচে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ৪৫ জন শিক্ষার্থী পাস করেছে এবং ৫৫ জনই ফেল করেছে।

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189252