হৃদয়ে সৈয়দপুরের হুইলচেয়ার পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি

হৃদয়ে সৈয়দপুরের হুইলচেয়ার পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে দুই প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে তাদের হুইলচেয়ার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাজু খান, উপদেষ্টা নুর আলম ভরসা, মো. মুজিবর রহমান, কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি হৃদয় ইসলাম, সাধারণ সম্পাদক জনি সরকার, মো. রুবেল, শফিকুল ইসলাম, রিতু আক্তার, মুন্না সরকার, রাকিব ইসলাম ও নাজমুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

এদিন উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজির বটতলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের ১৩ বছর বয়সী ছেলে জাকির হোসেন এবং একই ইউনিয়নের দলুয়াপাড়া গ্রামের তৈয়ব আলীকে হুইলচেয়ার প্রদান করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189214