রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে একটি পার্সেল সার্ভিস থেকে গাঁজা সংগ্রহ করতে এসে ২৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারি গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রিভেল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এ তথ্য জানিয়েছে।
এসআরবি জানায়, এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের করে তাকে গাঁজাসহ বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189210