বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনকে ৬ মাস করে কারাদন্ড

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনকে ৬ মাস করে কারাদন্ড

স্টাফ রিপোর্টার : আদমদীঘিতে মাদকসহ ২ জনকে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজা ও ৫পিস এ্যাম্পুলসহ ওই দুইজনকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম তাদেরকে ৬ মাস করে কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ড দেন।

ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, আদমদিঘী উপজেলার উথরাইল গ্রামের পেয়ার আহমেদের ছেলে মো: সাজ্জাদ হোসেন (৪৭) ও সান্তাহার চা-বাগান এলাকার বাবলু মিয়ার ছেলে মো. রমজান (২২)। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189205