বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিককে অনুদান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিককে চিকিৎসার জন্য বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের নাজমুল হকের ছেলে সংগঠনের সদস্য ড্রাইভার জিয়াউল হক (৩০) কে এই অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইন, সংগঠনের সভাপতি আবু রায়হান আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম ইদ্দি, তুহিন, দপ্তর সম্পাদক মাজেদ, শ্রমিক নেতা হৃদয়, রমজান, অফিস সহকারি মতি প্রমূখ। উল্লেখ্য গত ১৭ অক্টোবর শিবগঞ্জের পাইকরতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189194