বগুড়ায় রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যেকোনদিন অভিযান, বিভাগীয় কর্মকর্তার পরিদর্শন

বগুড়ায় রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যেকোনদিন অভিযান, বিভাগীয় কর্মকর্তার পরিদর্শন

শহর প্রতিনিধি : বগুড়া অঞ্চলের রেলওয়ের কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বগুড়া রেলস্টেশন ও বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমে তিনি জানান, পশ্চিমাঞ্চল জোনের লালমনিরহাটের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসাবে তার এই পরিদর্শন। নিয়মিত এই রেল বিভাগের বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করে থাকেন। এসময় সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবন গেট এলাকায় রেললাইনের ১৫ফিটের মধ্যে গড়ে ওঠা কয়েকটি স্থানে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে সরে যাওয়ার মৌখিক নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

রেল আইনে অভিযোগ দায়ের করা আছে, মৌখিক নির্দেশনার পরও সরে না গেলে অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। এসময় তার সাথে থাকা বগুড়া রেলওয়ের কানুনগো মোঃ রাজীব জানান, বগুড়া অঞ্চলে রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তাদের এমন অভিযান প্রায়শই হয়।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্টেশন রোডে থাকা রেলওয়ের হকার্স মার্কেট, হক পাম্প, আজিজুল হক কলেজ রেলগেট সহ কয়েকটি স্থান পরিদর্শন করেন তিনি। এসব এলাকায় লীজবিহীন এবং অবৈধভাবে দখলে থাকা ইট-খোয়ার দোকান, ফুচকা চটপটির দোকান, পান-বিড়ি-সিগারেটের দোকান ও রেলের জায়গা অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিদের মৌখিক নির্দেশনা দিয়েছেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189121