রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন
কাহালু ও নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় এমপি মোশারফ হোসেনের সহধর্মিণী সাবিহা সুলতানা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে এমপি মোশারফ হোসেন দীর্ঘ ১৯ বছর ধরে বঞ্চিত বগুড়ার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং তা কার্যকর করারও আহ্বান জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189103