ঠাকুরগাঁও-১: দাঁড়িপাল্লার চেয়ে ৩৮ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১: দাঁড়িপাল্লার চেয়ে ৩৮ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

দেলাওয়ার হোসেন (বামে) ও মির্জা ফয়সল আমীনঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে ফয়সল পেয়েছেন ৬৫ হাজার ৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮৮ ভোট।

অন্যদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ২১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৮৪৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট।আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189089