পরীমনির ফের নতুন ভিডিও ভাইরাল, সঙ্গে কে এই ব্যক্তি?
তিনি যখন যা করেন সেটাই কেড়ে নেয় প্রচারের সবটুকু আলো। তিনি হয়ে যান মধ্যমণি। বরাবরের মতো এবারও জন্মদিনের জমকালো আয়োজন দিয়ে আলোচনায় অভিনেত্রী পরীমনি। সেই আয়োজনে নাচ-গান আর অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
পরীমনি তার দুই সন্তান ও প্রিয়জনদের নিয়ে মেতে উঠেছিলেন শিউলি সন্ধ্যায়। সেখানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর থেকেই ওই ব্যক্তির পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
জন্মদিনের অনুষ্ঠানে পরীমনির নাচ থাকবে না, তা যেন ভাবাই যায় না। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার তুলনামূলক ধীরলয়ের সংগীতের তালে নাচতে দেখা গেছে তাকে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি।
এতে এক ব্যক্তির সঙ্গে সংগীতের তালে নাচের মুদ্রা দিতে দেখা যায় তাকে। তাদের নাচ উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। মাত্র এক ঘণ্টায় ভিডিওটির দর্শকসংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। ভক্তরাও মন্তব্যের ঘরে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’
আরেকজন লিখেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’
র আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেছিলেন পরীমনি। এবারও সেই নাচের স্মৃতি মনে করেছেন কেউ কেউ।
ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তির নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন নৃত্য পরিচালক। নিজের নাচের প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তার একটি ফ্যাশন হাউজও রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তার সখ্য রয়েছে।
বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
এদিকে, জন্মদিনের অনুষ্ঠানেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189083