দর্শকপ্রিয়তায় তাদের ‘রক্তের বন্ধন’

দর্শকপ্রিয়তায় তাদের ‘রক্তের বন্ধন’

অভি মঈনুদ্দীন ঃ একটি ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘রক্তের বন্ধন’। এরইমধ্যে এই ধারাবাহিকটির ২২তম পর্ব প্রচারিত হয়েছে। প্রতিটি পর্বই দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন।

মেঘ হিম পরিচালিত এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জেবুন্নেসা টুনটুনি, কাজী রাজু, দীপা খন্দকার, রেশমা আহমেদ, আবিদ প্রান্ত, শিউলী শিলা’সহ আরো অনেকে। নাটকটি প্রথম পর্ব প্রচারের পরই সাড়া ফেলে দেয়। এরপর থেকে যতোগুলো পর্ব প্রচারে এসেছে সবগুলো পর্বই দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপডভোগ করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেবুন্নেসা টুনটুনি বলেন,‘ নাটকটির চিত্রনাট্য যেহেতু পরিচালকেরই, তাই পরিচালক মেঘ হিম বেশ মনের মতো করেই এটি নির্মাণ করার চেষ্টা করেছেন। এই নাটকের গল্পট আমার কাছে খুউব ভালোলেগেছে। এতে যারা অভিনয় করছে সবাই আমার আপনজন। যে কারণে এতে অভিনয় করেও বেশ ভালোলেগেছে।

নাটকটি প্রচারে আসার পরও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামনের পর্বগুলো নিয়েও আমি আশাবাদী।’ রেশমা আহমেদ বলেন,‘ ঢাকার বাইরে এই নাটকের শুটিং হয়েছে। যে কারণে গল্প, লোকেশন এবং সবার যার যার চরিত্রে অভিনয়ও দারুণ হয়েছে। আমি আমার চরিত্রটি নিয়ে সন্তুষ্ট। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

শিউলী শিলা বলেন,‘ এটি এই মুহুর্তে আমার অভিনীত একমাত্র ধারাবাহিক নাটক। এর আগেও আমি অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। কিন্তু পরিচালক মেঘ হিম আমাকে এই ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিলেন। যে কারণে এই নাটকে অভিনয়ের জন্য আমি দারুণ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী পুরো ইউনিট আসলে এতো আপন হয়ে গিয়েছে যে শুটিং শেষে সবাইকে খুউব মিস করছি প্রতিনিয়ত। বিশেষত রেশমা আপাকে আমি খুউব মিস করি।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189065