ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক

ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে দায়বদ্ধতার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছে ভারত। 

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এখন থেকে ডিজিটাল প্রতারণার ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ যাচাই-বাছাইয়ে ব্যর্থতা প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার আদালত পর্যবেক্ষণে বলেছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ কেলেঙ্কারির মতো প্রতারণার ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাইয়ের ঘাটতির কারণে ক্ষতি হলে ভুক্তভোগীকে হারানো অর্থের অন্তত সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189056