ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পাশের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাহমিনা আক্তার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকার আজিজুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা যায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির একটি পুকুরে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার (তদন্ত ) শহীদুল ইসলাম বলেন, ‘মরদেটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। কারণ নিশ্চিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189030