আমার ছেলে আত্মহত্যা করতে পারে না: তাহসিফের বাবা
আমার ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যার পরে লাশ গুম করতে নদীতে ফেলা হয়েছে। ও কখনোই আত্মহত্যা করার মতো ছেলে না। বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম হেলাল এমন দাবি করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে ছেলের মরদেহ নিতে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তাহসিফের বাবা বলেন, কারও সঙ্গে তাহসিফের শত্রুতা ছিলো না। সবশেষ বন্ধু দ্বীপ ওরে ডেকেছিল। এরপর নিখোঁজ হয়। দ্বীপ জানিয়েছে, বাসার ওখানেই ওদের কথা হয়েছিলো। তাহসিফের কোনো প্রেমের সম্পর্কও ছিলো না। দাফন কার্য শেষ করে মামলা দায়ের করা হবে। বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189019