বগুড়ায় গ্রেফতারকৃত কক্স বাজারের ইয়াবা কারবারী কালামের জামিন নামঞ্জুর

বগুড়ায় গ্রেফতারকৃত কক্স বাজারের ইয়াবা কারবারী কালামের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টারঃ বগুড়ায় ৭৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত কক্স বাজার জেলার রামু থানার জোয়ারিয়ানালা’র আবুল কালামের (৫০) এর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। বুধবার বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান আসামির জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া ’ক’ সার্কেলের পরিদর্শক  আসলাম আলী মন্ডল সঙ্গীয় বিভাগীয় স্টাফদের নিয়ে ডিউটি করা কালে শাজাহানপুর উপজেলার নয় মাইল জামালপুর নামক স্থানে মহাসড়কে, গত ১৭ সেপ্টেম্বরদুপুর পৌনে ২ টার দিকে ঢাকা হতে রংপুরগামী  অরি ট্রাভেলস’র ১টি যাত্রী বাহী কোচর থামায়। এর পরে ওই কোচের যাত্রী কক্স বাজার জেলার রামু থানার জোয়ারিয়ানালা’র বক্তার আলীর ছেলে আসামি আবুল কালামের (৫০) হেফাজত হতে ৭৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট ইদ্ধার করে তাকে গ্রেফতার করে। এব্যারপারে  গ্রেফতাকৃত আসামি আবুল কালামকে শাজাহানপুর থানায় সেপার্দ্দ কওে এবং পরিদর্শক  আসলাম আলী মন্ডল বাদি হয়ে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামী পক্ষে এড. মোস্তাফিজার রহমান বকুল।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188961