ফরিদপুরের ভাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিটন মাতুব্বর (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে জেলে পাঠিয়েছে আদালত।

সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় হওয়া একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়। 

লিটন মাতুব্বর ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে। তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালে নির্বাচনেও তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিটন মাতব্বরকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে কালামৃধা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে ভাঙ্গা থানা থেকে ফরিদপুরে প্রেরণ করা হয়। তিনি গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহার নামীয় আসামি। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188920