ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা

ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা

৪ দফা কমার পর দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। 
 
এর আগে গত ২৫ অক্টোবর সকালে সোনার দাম সমন্বয় করা হয়। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। ওই দাম ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188878