সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু করে উপজেলার যমুনা নদী সোনাতুনী, জামিরতা, কৈজুরী, জালালপুর, ধীতপুরসহ বেশকটি স্থানে অভিযান পরিচালনা করিয়া প্রায় সোয়া লাখ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুুখে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে যমুনা নদীর দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারী শিরিন আক্তার, মাহবুবুর রহমান প্রমুখ। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188857