মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, ২৫ বছর হলেই আবেদন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘জুনিয়র ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) |
| বিভাগের নাম | প্রোডাকশন |
| পদের নাম | জুনিয়র ইঞ্জিনিয়ার |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা |
| অভিজ্ঞতা | ২-৪ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২৫-৩৫ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২৭ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188822