ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ফিজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।
ম্যাচের চার মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরেই ফাহিম দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ফিজি খেলায় ফেরে। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বায়েজিদ আরেকটি গোল করলে বাংলাদেশের ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।
ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে ৩২টি গ্রুপে ১৮৯টি দল অংশ নিচ্ছে। ৩২টি গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ওয়েলসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। এরপর পর্তুগাল ও বুরুন্ডির বিপক্ষে হেরে যায় এবং গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে। আজ ফিজির বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের একমাত্র জয়টি পেল বাংলাদেশ। বাংলাদেশ আগামীকাল প্লেট পর্বের ফিকশ্চার পাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188751