চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কোটি টাকার হেরোইন জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা পাঠানোর সময় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে শান্তিমোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার মিরপুরের ঠিকানায় বুকিং দেয়া ২ কেজি হেরোইন জব্দ হয়।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকে অভিযান চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188742