টাইগার শ্রফের ওপর হামলার মূলহোতা গ্রেপ্তার
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ২২ বছর বয়সী প্রকৌশলী প্রাঞ্জল থাকরাল।
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
পুলিশের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতের নির্দেশে হামলার পরিকল্পনা বাস্তবায়ন এবং বন্দুকধারীদের অস্ত্র ও অর্থের ব্যবস্থা করেন প্রাঞ্জল। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে ফুটবল খেলা শেষে বের হওয়ার সময় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। হামলার পর মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।
তদন্তকারীদের ধারণা, প্রাঞ্জলের ফোনে পাওয়া কথোপকথন ও আর্থিক লেনদেনের সূত্র ধরে হামলার নেপথ্যে থাকা নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188715