নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমন ইসলাম(২২) নামে এক এসি মেরামতকারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল মোড় এলাকায় ঘটনাটি ঘটে। তিনি পৌর শহরের সরকারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বারত দিয়ে পুলিশ জানায়, দারোয়ানী টেক্সটাইল মিল এলাকার চিকিৎসক স্বপনের বাড়িতে এসি মেরামত শেষে গ্রিজার মেরামতের কাজ করছিলেন ইমন। এসময় তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই গ্রিজার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188711