সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বন্ধে মাইকিং, ধরা পড়লে জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে মাদক বন্ধে মাইকিং করছে এলাকাবাসী। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে এলাকায় মাইক নিয়ে জরুরি ঘোষণা দিয়ে মাদক বন্ধে প্রচারণা চালাতে দেখা যায়। এসময় ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানার কথা জানানো হয়।
জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন মাদলা গ্রামে দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, গাঁজা, হেরোইনসহ সকল প্রকার মাদক সহজলভ্য হয়ে পড়েছে। মাদকের কবলে পড়ে যুব সমাজের বিপর্যয়ের পাশাপাশি ধ্বংস হচ্ছে শত শত পরিবার।
গ্রামের অভিভাবকেরা তাই ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে। মাদলা পুর্বপাড়া, দক্ষিণ ও মহাসড়কে এ ব্যতিক্রমী প্রচার করা হয় বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188706