একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে বদলি সংক্রান্ত আদেশ নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা সাব-রেজিস্ট্রারদের আগামী ২৯ অক্টোবর বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে অর্পণ করতে হবে। এরপর তাদের অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ। 

সাব-রেজিস্ট্রাররা নিবন্ধন অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে দলিল নিবন্ধনের দায়িত্ব পালন করেন। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার দলিল, দানপত্র, বণ্টননামা, বন্ধকিসহ আইন অনুযায়ী নিবন্ধনযোগ্য বিভিন্ন দলিল যাচাই ও নিবন্ধন করা তাদের অন্যতম প্রধান কাজ। পাশাপাশি নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষণ, নির্ধারিত ফি ও শুল্ক আদায় এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসারে নিবন্ধন কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করেন তারা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188680