ডি থ্রি ট্রফি’র নিলামে ঝড় তুললেন যেসব ক্রিকেটার

ডি থ্রি ট্রফি’র নিলামে ঝড় তুললেন যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে সাব্বির রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। ৩০ লাখ পয়েন্ট ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে শেষ পর্যন্ত ১ কোটি ২ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। বড় তারকাদের দলে ভেড়ানোর যে ধারা ফরচুন শুরু করেছে, ‘বি’ ক্যাটাগরির নিলামেও তা অব্যাহত রেখেছে দলটি।

'বি' ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমানের সমান ১ কোটি ২ লাখ পয়েন্টে আব্দুল গাফফার সাকলাইন ও মাহিদুল ইসলাম অঙ্কন একমিতে নাম লিখিয়েছেন। সাদমান ইসলাম অনিক সেভেন রিংস সিমেন্ট ও হাসান মুরাদ সিটিজেনস ব্যাংকে নাম লিখিয়েছেন ৪৫ লাখ পয়েন্টে। আফিফ হোসেন ধ্রুব ৯৯ লাখ পয়েন্টে ব্লুস্টারে। নাঈম হাসান ৩০ লাখ ও আলিস আল ইসলাম ৪৮ লাখে একমিতে। মার্শাল আইয়ুব ৩৬ লাখে ওয়ালটনে। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৬৯ লাখে ফরচুনে নাম লিখিয়েছেন।

এর আগে 'এ' ক্যাটাগরি থেকে শরিফুল ইসলামকে সিটিজেনস ব্যাংক ২ কোটি ৩০ লাখ পয়েন্টে এবং ওয়ালটন তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনে নেয়। অন্যান্যদের মধ্যে চড়া দর উঠেছে শান্ত-জাকের, হাসান-সাইফদের। সাইফ হাসানকে ১.৯৫ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। হাসান মাহমুদকে একই খরচে নিয়েছে ব্লুস্টার। নাহিদ রানাকে ব্লু স্টার কিনেছে ৭৫ লাখ পয়েন্টে। মুমিনুল হক ৮০ লাখে ওয়ালটনে। আর লিটন দাস ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে মুমিনুলের সতীর্থ হয়েছেন।

'এ' ক্যাটাগরি থেকে তাসকিনের আগে সবচেয়ে বেশি পয়েন্ট উঠেছে তামিমের। তার দর উঠেছে ২ কোটি পয়েন্ট। এর আগে শান্তকে ফরচুন কিনেছে ১.৫৫ কোটি পয়েন্টে। অন্যান্যদের মধ্যে রিশাদ হোসেন ৬০ লাখ পয়েন্টে ফরচুনেই জায়গা পান, যিনি থাকবেন না টি-টোয়েন্টি টুর্নামেন্টে; সে সময় খেলবেন বিগ ব্যাশ। এছাড়া ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। সবার আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনে নেয় ব্লু স্টার।

ডি থ্রি টুর্নামেন্টের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান ২৭৫ জন ক্রিকেটার। এর মধ্যে 'এ' ক্যাটাগরিতে ২২ জন, 'বি' ক্যাটাগরিতে ২৫ জন, 'সি' ক্যাটাগরিতে ৭০ জন, 'ডি' ক্যাটাগরিতে ৫২ জন এবং 'ই' ক্যাটাগরিতে ১১২ ক্রিকেটার। ৬ জন আইকন ক্রিকেটারের দল নিশ্চিত হয় আগেই। মোসাদ্দেক হোসেন সৈকত একমির, নাঈম শেখ সিটিজেন্স ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট, নুরুল হাসান সোহান ব্লু স্টার, তাওহীদ হৃদয় ফরচুন এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের আইকন ক্রিকেটার।

আগামী ১৫ ডিসেম্বর পর্দা উঠছে তিন ফরম্যাটের এই নতুন আসরের প্রথম পর্বের। উদ্বোধনী দিনেই বরিশালের মাঠে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। ম্যাচটি শুরু হবে দুপুর ২:৪৫ মিনিটে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188670