দিনাজপুরের বিরামপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে।

গতকাল শনিবার তাদেরকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিনা খাতুনের আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের রেজওয়ান(২৪), রাজু আহম্মেদ(২৮), রাজু কিসকু(২৩) এবং বিরামপুর পূর্বপাড়া গ্রামের সোহেল(৩২)।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে আজ রোববার (২৫ অক্টোবর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188620