জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির দোয়া

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির দোয়া

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আজ রোববার (২৫ অক্টোবর) বাদ যোহর জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া নিউ মার্কেট বড় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এড. মোঃ হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ সভাপতি মোঃ মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, বগুড়া মহানগর বিএনপি ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাবেক কাউন্সিলর রোস্তম আলী, সাবেক কাউন্সিলর মো: মাহবুবর রহমান লুলকা, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সাবেক  কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, আসিফ আশরাফসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188619