রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ১২ যুবকের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল।
পুলিশ জানায়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের ধরন অনুযায়ী ১২ জনকে এক মাস, দুই মাস, ১০ দিন ও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188575