গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৩
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বামনজল গ্রামের মো. কলিম মিয়ার ছেলে মো. খোকন মিয়া, ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের মৃত ছামছুল হকের ছেলে মো. আশরাফ আলী(৪৬) এবং বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. মতিউর রহমান(৫০)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, গ্রেফতার আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188491